অসহায় পরিবার শ্রাদ্ধঅনুষ্ঠান ও মঙ্গল কর্ম করার জন্য পুরোপুরি অসমর্থ।
কিছুদিন আগে পরশুরামের একজন সনাতনী , নাম বলাই দাস যিনি বিভিন্ন ধর্মীয় কাজের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাথে থেকে সনাতনীদের জন্য কাজ করেছেন, তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এমতাবস্থায় ওনার অসহায় পরিবার ওনার শ্রাদ্ধঅনুষ্ঠান ও মঙ্গল কর্ম করার জন্য পুরোপুরি অসমর্থ। ওনার একটি মাত্র ছেলে সবে মাত্র এসএসসি পাশ করেছে। এমতাবস্থায় অনেক সনাতনী উনাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে। আমাদের “Everyday 1 Taka Fund” এর কিছু স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষী ওনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই ৬০ কেজি চাল, ২ কেজি মুগ ডাল, ২ লিটার তেল, দুই প্যাকেট লবণ সহ কিছু শাকসবজি আমরা ওনার ছেলের হাতে তুলে দিয়েছি। আমরা বলাই দাস এর জন্য প্রার্থনা করছি এবং বলাই দাসের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে ওনাদের সেবা করার সুযোগ দেয়ার জন্য। বিদ্র: এছাড়াও আমরা বলাই দাসের ছেলেকে আশ্বস্থ করেছি, তার পড়াশুনা করতে “EVERYDAY 1 TAKA FUND” তাকে সর্বোচ্চ সহযোগীতা করবে ।
Leave A Comment