আমাদের সম্পর্কে

"Everyday 1 Taka Fund" সম্পর্কে জানুন।

  • “Everyday 1 Taka Fund” কি এবং কেন?

    “Everyday 1 Taka Fund” সনাতনীর আদর্শে পরিচালিত একটি সমাজ সেবামূলক ধর্মীয় অলাভজনক স্বেচ্ছাসেবী মূলক সংঘঠন। যেখানে একজন সনাতনী ধর্মের অনূসারী প্রতিদিন এক টাকা সঞ্চয় করার মধ্য দিয়ে যৌথ প্রচেষ্ঠায় পিছিয়ে পড়া সনাতনী সম্প্রদায় কে উৎপাদন শীল কাজে সহযোগিতা করবে এবং সনাতনীদের কল্যাণমূলক কাজে সেচ্ছাশ্রম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ তৈরি করা, জ্ঞানভিত্তিক সনাতনী সমাজ বিনির্মাণ করা, সনাতন এর বার্তা সঠিক ভাবে সবার নিকট পৌঁছানো সহ পরম সহিষ্ণুতার চর্চা করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

  • এই স্বেচ্ছাসেবী সংঘের সদস্য তথা স্বেচ্ছাসেবক কারা হতে পারবে?

    সুস্থ মস্তিষ্কের, নন জাজমেন্টাল ও বুঝ জ্ঞান সম্পন্ন যে কোন সনাতনী ধর্মের অনুসারী এই স্বেচ্ছাসেবী সংঘের স্বেচ্ছাসেবক অথবা সদস্য হতে পারবে।

  • স্বেচ্ছাসেবক দের কাজ কি কি হবে?

    “Everyday 1 Taka Fund” এর স্বেচ্ছাসেবক কাজ হবে পরম সহিষ্ণু, উদারতা ও সহযোগিতার মনোভাব রেখে একজন সনাতনী হয়ে আরেক জন সনাতনীর প্রতি দায়বদ্ধ অনুভব করা এবং সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার ও জানার প্রবল আগ্রহ থাকতে হবে। সনাতন ধর্মের বিকাশ ও যুবক যুবতীদের উন্নয়েন ভূমিকা পালন করতে হবে। এই সংগঠনের যারা যারা স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক তারা প্রতিদিন এক টাকা করে মাসে ৩০ টাকা “Everyday 1 Taka Fund” এর তহবিলে জমা দিতে হবে ।

  • একজন স্বেচ্ছাসেবক কিভাবে সংঘঠনের সাথে জড়িত থেকে উপকৃত হবেন?

    নিয়মিত জ্ঞান চর্চার মাধ্যমে নিজের আত্মাউন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকার পাশাপাশি সনাতন ধর্মের আলোয় নিজেকে আলোকিত করতে পারবে। পাশাপাশি মানবসেবায় নিজেকে নিয়োজিত করে মানবিক গুনাবলীর অধিকারি হবে।

  • সংগঠনের জন্য ফান্ডিং বা অনুদান কিভাবে সংগ্রহ করা হয় এবং কিভাবে দেওয়া হয়ে থাকে?

    প্রাথমিক ভাবে সংঘের সেচ্ছসেবকরা সরাসরি মূল উৎসহ থেকে অনুদান সংগ্রহ করছে অথবা কেও যদি স্বপ্রনোদিত হয়ে আগ্রহ প্রকাশ করে সে ক্ষেত্রে উপজেলা ভিত্তিক দায়িত্বে থাকা সেচ্ছাসেবকের সাথে যোগাযোগ করে অনুদান দিতে পারবে।

  • সংগ্রহকৃত অনুদান সঠিক ভাবে লিপিবদ্ধ হচ্ছে কিনা বা সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা কি করে সাধারন সনাতনী বা অনুদান দাতারা বুঝবে?

    সেচ্ছাসেবক অনুদান সংগ্রহ করার পর সাথে সাথে সে হিসেব অনলাইন ও অফলাইন ভিত্তিক লিপিবদ্ধ করে রাখছে। কোন দাতা চাইলে তার দেওয়া অনুদানের ব্যয়কৃত হিসাব যেকোন সময় দেখার অধিকার রাখে। সংগঠন থেকে প্রাপ্য অনুদান সংগঠনের উদ্দশ্য বাস্তবায়নে ব্যয় করা হবে বলে সংগঠনের সাথে জড়িত সবাই দৃড় প্রতিজ্ঞাবদ্ধ।

  • এই সংগঠনের প্রতিদিন এক টাকা করে কিভাবে সদস্যরা দেবে?

    প্রতিদিন এক টাকা করে নিজে সঞ্চয় করে, মাস শেষে ৩০ টাকা তার সহ স্বেচ্ছাসেবককে জমা দেবে। স্বেচ্ছাসেবক সদস্য চাঁদার অনলাইন এক্সেল এ ইনপুট করে দেবে।

  • এই সংগঠনের কর্ম প্রক্রিয়া গুলো কি কি ?

    প্রতি সপ্তাহে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে সনাতনী দের মাঝে বিভিন্ন স্থান ও মন্দির ভিত্তিক পাঠ চক্রের আয়োজন করা হয়ে থাকে । সনাতনীদের বাড়ি বাড়ি গিয়ে প্রজেক্টর এর মাধ্যমে ধর্মীয়ভাবে সচেতনতা তৈরি করবে। এছাড়াও অনলাইন ভিত্তিক প্রতি মঙ্গলবারে রাত ১০ টা বাজে গুরুত্বপূর্ন বিষয়ে বিশেজ্ঞদের নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

  • এই সংগঠন থেকে কোন কোন সেক্টরের সহযোগিতা করা হবে?

    সংগঠন থেকে সনাতনীদের উৎপাদনশীল খাতে সহযোগিতা করা হবে। তবে এখনো যেহেতু ফান্ড সমৃদ্ধ হয়নি, তাই নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের আর্থিক সহযোগিতা শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে চালু থাকবে। পরবর্তীতে ধীরে ধীরে এটার বিস্তৃতি ঘটানো যাবে।

  • সংগঠনের সাথে অন্য কোন সংঘঠনের সম্পৃক্ততা আছে কিনা?

    এখন পর্যন্ত সংগঠনের সাথে কোন সংঘঠনের সম্পৃক্ততা নেই, ভবিষৎতে যদি সংগঠনের প্রয়োজনে যুক্ত হয়ে থাকে তা ঘোষনা দিয়ে জানানো হবে।

  • সংগঠনের পরিচালনা পর্ষদে কারা কারা আছেন?

    একদল সচেতন, শিক্ষিত, প্রানবন্ত, ত্যাগি, পরিশ্রমী সনাতনী বৃন্দ এই সংগঠন পরিচালনায় বদ্ধ পরিকর।

  • অনেক ভুয়া সংগঠনের মাঝে “Everyday 1 Taka Fund” কতটুকু বিশ্বাসযোগ্য?

    যেহেতু “Everyday 1 Taka Fund” একটা অলাভজনক প্রতিষ্ঠান তাই যে কেউ সংগঠনের সব কিছু যাচাই বাচাই করে দান বা সেবা নিতে পারবে। গোপনীয়তার কোন বেপার যেহেতু নাই তাই সব কিছু স্বচ্ছ ভাবে সম্পন্ন করা হয়ে থাকে বলে এই সংঘঠনটি বিশ্বাসযোগ্য।

সফলতা

এখন পর্যন্ত আমাদের সফলতা

00

+

সদস্য হয়েছেন

00

k+

অনুদান দিয়েছেন

00

+

সম্পন্ন প্রজেক্ট

00

+

পাঠচক্র সম্পন্ন

“Everyday 1 Taka Fund” সনাতনীর আদর্শে পরিচালিত একটি সমাজ সেবামূলক ধর্মীয় অলাভজনক স্বেচ্ছাসেবী মূলক সংঘঠন।

যোগাযোগ​

© 2023 All Rights Reserved By Everyday1Takafund