"Everyday 1 Taka Fund” সনাতনীর আদর্শে পরিচালিত একটি সমাজ সেবামূলক ধর্মীয় অলাভজনক স্বেচ্ছাসেবী মূলক সংঘঠন। যেখানে একজন সনাতনী ধর্মের অনূসারী প্রতিদিন এক টাকা সঞ্চয় করার মধ্য দিয়ে যৌথ প্রচেষ্ঠায় পিছিয়ে পড়া সনাতনী সম্প্রদায় কে উৎপাদন শীল কাজে সহযোগিতা করবে এবং সনাতনীদের কল্যাণমূলক কাজে সেচ্ছাশ্রম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ তৈরি করা, জ্ঞানভিত্তিক সনাতনী সমাজ বিনির্মাণ করা, সনাতন এর বার্তা সঠিক ভাবে সবার নিকট পৌঁছানো সহ পরম সহিষ্ণুতার চর্চা করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
স্বেচ্ছাসেবক দের কাজ কি কি হবে?
“Everyday 1 Taka Fund” এর স্বেচ্ছাসেবক কাজ হবে পরম সহিষ্ণু, উদারতা ও সহযোগিতার মনোভাব রেখে একজন সনাতনী হয়ে আরেক জন সনাতনীর প্রতি দায়বদ্ধ অনুভব করা এবং সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার ও জানার প্রবল আগ্রহ থাকতে হবে। সনাতন ধর্মের বিকাশ ও যুবক যুবতীদের উন্নয়েন ভূমিকা পালন করতে হবে। এই সংগঠনের যারা যারা স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক তারা প্রতিদিন এক টাকা করে মাসে ৩০ টাকা “Everyday 1 Taka Fund” এর তহবিলে জমা দিতে হবে ।